আদ-দ্বীন হাসপাতালের রেফারকৃত রোগীদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো: মঈনুল আহসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ঢাকার সরকারি সকল হাসপাতালের পরিচালকদেরকে এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে বলা হয়, আদ-দ্বীন উইমেনস মেডিক্যাল কলেজ হাসপাতাল, দুই বড় মগবাজার, ঢাকা-এর লাইসেন্স বাতিল করা হয়েছে। এমতাবস্থায় উক্ত হাসপাতাল হতে রেফারকৃত রোগীকে তাৎক্ষণিকভাবে যথাযথ চিকিৎসা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
চিঠিতে বলা হয়, এতে মহাপরিচালকের অনুমোদন রয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালকদেরকে চিঠির অনুলিপি দেয়া হয়েছে। সূত্র : বাসস



