রামপুরায় জুমার নামাজ শেষে যুবককে গুলি

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময়ে মোটরসাইকেলে এসে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে পালিয়ে যায়।

নিজস্ব প্রতিবেদক
হাতিরঝিল থানা
হাতিরঝিল থানা |সংগৃহীত

রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় পলাশ নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময়ে মোটরসাইকেলে এসে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।