আরো ১০ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি রোববার সংসদে এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

সংসদ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকিতে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এসব কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, অনিয়ম ও দুর্নীতি চিহ্নিতকরণ এবং সংসদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসরণ করে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি রোববার সংসদে এসব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
টাঙ্গাইল-২ আসনের মো. আবদুস সালাম পিন্টুকে সভাপতি করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), জয়পুরহাট-২-এর মো. আব্দুল বারী, নারায়ণগঞ্জ-৫-এর আবুল কালাম, ঢাকা-১৯-এর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১-এর খোন্দকার আবু আশফাক, মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪-এর মো. আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২-এর মো. আব্দুল করিম এবং মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
লক্ষ্মীপুর-২ আসনের মো. আবুল খায়ের ভূঁইয়াকে সভাপতি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), বগুড়া-৭-এর মোরশেদ মিলটন, কিশোরগঞ্জ-২-এর এডভোকেট মো. জালাল উদ্দীন, চট্টগ্রাম-৯-এর মোহাম্মদ আবু সুফিয়ান, নওগাঁ-৩-এর মো. ফজলে হুদা, সুনামগঞ্জ-১-এর কামরুজ্জামান কামরুল, মহিলা আসন-৫০-এর নুসরাত তাবাসসুম জ্যোতি, বাগেরহাট-২-এর শেখ মনজুরুল হক (রাহাদ) এবং নড়াইল-২-এর মো. আতাউর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
ফেনী-১ আসনের মুন্সী রফিকুল আলমকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), ময়মনসিংহ-৩-এর এম ইকবাল হোসেইন, বরিশাল-৫-এর মো. মজিবর রহমান সরওয়ার, চট্টগ্রাম-৬-এর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মানিকগঞ্জ-১-এর এস এ জিন্নাহ কবীর, মহিলা আসন-৩২-এর নাদিয়া পাঠান পাপন, মহিলা আসন-২২-এর মোসাম্মৎ শাম্মী আক্তার, রংপুর-২-এর এ টি এম আজহারুল ইসলাম এবং পাবনা-৩-এর মুহাম্মাদ আলী আছগার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
পাবনা-২ আসনের এ কে এম সেলিম রেজা হাবিবকে সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), বগুড়া-২-এর মীর শাহে আলম, ময়মনসিংহ-১০-এর মোহাম্মদ আক্তারুজ্জামান, নারায়ণগঞ্জ-২-এর মো. নজরুল ইসলাম আজাদ, চট্টগ্রাম-১৪-এর আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ, চাঁদপুর-৩-এর শেখ ফরিদ আহম্মেদ, মহিলা আসন-৩৫-এর সেলিনা সুলতানা, রংপুর-২-এর এ টি এম আজহারুল ইসলাম এবং সিরাজগঞ্জ-৪-এর মো. রফিকুল ইসলাম খান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
পাবনা-৫ আসনের মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সভাপতি করা হয়েছে। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), পটুয়াখালী-৩-এর মো. নুরুল হক, নাটোর-৪-এর মো. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-১-এর মো. সেলিম রেজা, কুমিল্লা-৭-এর আতিকুল আলম, চাঁদপুর-৫-এর মো. মমিনুল হক, জয়পুরহাট-১-এর মো. ফজলুর রহমান সাঈদ, নীলফামারী-১-এর মো. আব্দুস সাত্তার এবং মহিলা আসন-৪২-এর সাজেদা সামাদ।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুককে সভাপতি করে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), বরিশাল-৪-এর মো. রাজিব আহসান, ভোলা-২-এর মো. হাফিজ ইব্রাহিম, শেরপুর-৩-এর মো. মাহমুদুল হক রুবেল, মাদারীপুর-৩-এর আনিছুর রহমান, শরীয়তপুর-১-এর সাঈদ আহমেদ, মহিলা আসন-৩১-এর সানজিদা ইয়াসমিন, মেহেরপুর-২-এর মো. নাজমুল হুদা এবং নোয়াখালী-৬-এর আবদুল হান্নান মাসউদ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকনকে সভাপতি করা হয়েছে। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), টাঙ্গাইল-৫-এর সুলতান সালাউদ্দিন টুকু, নওগাঁ-৬-এর শেখ মো. রেজাউল ইসলাম, রাজশাহী-৫-এর অধ্যাপক নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-১-এর এম এ হান্নান, সুনামগঞ্জ-৪-এর নূরুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪-এর আব্দুল্লাহ আল আমিন, ঝিনাইদহ-২-এর আলী আজম মো. আবু বকর এবং কুষ্টিয়া-৩-এর মো. আমির হামজা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
মহিলা আসন-১৩-এর মাহ্‌মুদা হাবীবাকে সভাপতি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), ঢাকা-১৩-এর ববি হাজ্জাজ, কিশোরগঞ্জ-৩-এর ড. মুহাম্মদ ওসমান ফারুক, টাঙ্গাইল-৩-এর মো. লুৎফর রহমান খান আজাদ, ঠাকুরগাঁও-২-এর মো. আব্দুস সালাম, দিনাজপুর-২-এর মো. সাদিক রিয়াজ, ফরিদপুর-১-এর মো. ইলিয়াস মোল্লা, যশোর-৬-এর মো. মোক্তার আলী এবং মহিলা আসন-৪১-এর মাহফুজা হান্নান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
নোয়াখালী-৩ আসনের মো. বরকত উল্লাহ বুলুকে সভাপতি করা হয়েছে। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), রাজবাড়ী-১-এর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ব্রাহ্মণবাড়িয়া-২-এর রুমিন ফারহানা, সিরাজগঞ্জ-৩-এর মো. আয়নুল হক, টাঙ্গাইল-৪-এর মো. লুৎফর রহমান, ময়মনসিংহ-৭-এর ডাঃ মো. মাহাবুবুর রহমান, খুলনা-২-এর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, মহিলা আসন-৩৮-এর মারজিয়া বেগম এবং চুয়াডাঙ্গা-১-এর মো. মাসুদ পারভেজ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি
খাগড়াছড়ি আসনের আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন—ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), চট্টগ্রাম-৫-এর মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৩-এর মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটির দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২-এর মোহাম্মদ এনামুল হক, যশোর-২-এর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, চট্টগ্রাম-১৫-এর শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬-এর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫-এর মাছুম মোস্তফা।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
লক্ষ্মীপুর-১ আসনের মো. শাহাদাত হোসেনকে সভাপতি করে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (যদি সংসদ সদস্য হন), ফরিদপুর-৪-এর মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১-এর মো. মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট-২-এর মো. রোকন উদ্দীন বাবুল, মৌলভীবাজার-৪-এর মো. মুজিবুর রহমান চৌধুরী, ময়মনসিংহ-৪-এর মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহিলা আসন-১৪-এর সাবিরা সুলতানা, যশোর-৪-এর মো. গোলাম রছুল এবং রংপুর-১-এর মো. রায়হান সিরাজী।