জিয়াউর রহমান হত্যা

মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধ মামলায় জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়ে দু’দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক
মোজাফফর হোসেন
মোজাফফর হোসেন |সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দু’দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর পৌনে ১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

এর আগে বেলা ১১টায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই গণহত্যায় তার সম্পৃক্ততা এবং মানবতাবিরোধী অপরাধের আরেক আসামি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগের তথ্য পাওয়ার পর ট্রাইব্যুনালে এই গ্রেফতারের আবেদন করা হয়।

প্রসিকিউটর তানভীর জোহা জানান, শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরের সাথে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর যোগসূত্রের প্রমাণ পাওয়ায় তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।