পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম।
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেমিনার কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে তাকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।
তিনি বলেন, বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড না। আমরা এক সময় জানতাম, তিনি সারা বাংলাদেশকে চালাচ্ছেন।



