রাজধানীর শাহ আলীতে শিশু ধর্ষণে অভিযুক্ত সুমন কারাগারে

আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা |সংগৃহীত

রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহ আলী রয়েল সিটি পকেট গেট-সংলগ্ন একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুমনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেট-সংলগ্ন এলাকায় ছয় বছরের এক শিশু ধষির্ত হন। পরে শিশুটির মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার শাহ আলী থানায় একটি মামলা করেন। বাসস