রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগপত্র দুয়েকদিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
এর আগে চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ৬১ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মোজাফ্ফর হোসেনকে নিয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি জানান, ‘আগামী ২৩ তারিখে ১০টার মধ্যে তাকে আদালতে হাজির করার জন্যে সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেলের বরাবর একটি প্রডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে ট্রাইবুনালে আনা হলে আমরা তাকে শ্যেন অ্যারেস্টের আবেদন করবো।’



