ঢামেক হাসপাতালের চিকিৎসক-কর্মীদের জন্য ৪ রুটে বাস সার্ভিস চালু

ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি বড় অংশ নারী। তাদের যাতায়াতে হাসপাতালের নিজস্ব কোনো পৃথক পরিবহন ব্যবস্থা নেই। এ কারণে বিআরটিসির সাথে চুক্তির মাধ্যমে ডিসকাউন্ট রেটে বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ তিনটি রুটে বিআরটিসির দ্বিতলবিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করা হলো।

নয়া দিগন্ত অনলাইন
বিআরটিসির দ্বিতলবিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান
বিআরটিসির দ্বিতলবিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান |ইউএনবি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সুবিধায় চারটি রুটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেছেন হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের বাগান গেটে বিআরটিসির দ্বিতলবিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করেন তিনি। প্রাথমিকভাবে দু’টি রুটে তিনটি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ঢামেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি বড় অংশ নারী। তাদের যাতায়াতে হাসপাতালের নিজস্ব কোনো পৃথক পরিবহন ব্যবস্থা নেই। এ কারণে বিআরটিসির সাথে চুক্তির মাধ্যমে ডিসকাউন্ট রেটে বাস সার্ভিস চালুর পরিকল্পনা নেয়া হয়। তারই ধারাবাহিকতায় আজ তিনটি রুটে বিআরটিসির দ্বিতলবিশিষ্ট বাস সার্ভিসের উদ্বোধন করা হলো।

তিনি বলেন, প্রাথমিকভাবে যাত্রীসংখ্যা কম থাকায় দু’টি রুটে তিনটি বাস সার্ভিস চালু করা হয়েছে। এর মধ্যে একটি বিশ্বরোড এবং বাকি দু’টি কাচপুর, চিটাগাং রোড, শনিআখড়া ও রায়েরবাগ রুটে চালু করা হয়েছে।

পর্যায়ক্রমে বাকি রুটগুলোতে বাস সার্ভিস চালু হবে বলেও জানান ঢামেক হাসপাতলের পরিচালক।

সূত্র : ইউএনবি