মমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ত্রাণ প্রতিমন্ত্রী, সহ-সভাপতি এমপি ওয়াহাব

পরবর্তীতে তাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে প্রথম সভা অনুষ্ঠিত হবে। দাফতরিক চিঠিতে সদস্যদের বিষয়টি অবহিত করা হবেও বলেও জানান তিনি।

নয়া দিগন্ত অনলাইন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করেছে মন্ত্রণালয়।

কমিটিতে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জি. এম. ইকবাল হোসাইনকে সভাপতি এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে সহ-সভাপতি মনোনীত করা হয়।

বুধবার বিকেলে হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. মো: জাকিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি মনোনীত করা হয়।

ডা: জাকিউল ইসলাম আরো জানান, ২১ সদস্য বিশিষ্ট এই ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: জাকির হোসেন। বাকিরা পদাধিকারবলে এবং মনোনীত সদস্য।

পরবর্তীতে তাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে প্রথম সভা অনুষ্ঠিত হবে। দাফতরিক চিঠিতে সদস্যদের বিষয়টি অবহিত করা হবেও বলেও জানান তিনি। সূত্র : বাসস