হাম ও উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৬৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৫৬টি শিশুর মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হামের উপসর্গ নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে এক শিশু
হামের উপসর্গ নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে এক শিশু |ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৩৬টি শিশু।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো একটি শিশুর।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৫৬৩টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৫৬টি শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৭২। এই সময়ে ৮৮৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৩৭টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭১ হাজার ৪৬৭ রোগী, যাদের মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি