মালয়েশিয়ায় ইসলামিক কনফারেন্স ও কার্লচারাল ইভেন্ট অনুষ্ঠিত

কোরআনের প্রকৃত শিক্ষাই একজন মানুষকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ দেখাতে পারে।

মালয়েশিয়া সংবাদদাতা
ইসলামিক কনফারেন্স ও কালচারাল ইভেন্ট
ইসলামিক কনফারেন্স ও কালচারাল ইভেন্ট |নয়া দিগন্ত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আমানাহ এইড ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কনফারেন্স ও কালচারাল ইভেন্ট।

আমপাং এর জি টাওয়ারের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক দাতো সেরি হাজী হাসান আলি। প্রধান অতিথি ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন। তিনি তার বক্তব্যে পবিত্র কোরআনের শিক্ষা ও মানবজীবনে এর গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, ‘কোরআনের প্রকৃত শিক্ষাই একজন মানুষকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির পথ দেখাতে পারে।’

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন জনপ্রিয় ইসলামী সংগীতশিল্পী কবির বিন সামাদ। তার সুরেলা পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

দাতো সেরী হাজী হাসান আলী ও পিএইচডি গবেষক মাওলানা মিসবাহ উদ্দিন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত সবার সামনে তুলে ধরেন। তিনি জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি বয়স্ক নারী ও পুরুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষার সুযোগ সৃষ্টি করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

বক্তব্য, আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতো মোহাম্মদ ইয়াসিন, জহিরুল ইসলাম, দাতো মোহাম্মদ এবাদত হোসেন, বি এম রাসেল রানা, ড. মোহাম্মদ সোহাগ মল্লিক, মোহাম্মদ আজিজুল হক, এম এ রহমান রাজীব, হাজী সাইয়েদ জাকিরুল আলম, রায়হান মাতুব্বর, মো: মোমেন সাহেব, হাজী বাদল ও আব্দুল আহাদসহ মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী ও পুরুষ।