নোবিপ্রবি ভিসির বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন

নোবিপ্রবি ভিসি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য কর্ণার পরিদর্শন করেছেন নোবিপ্রবি ভিসি
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য কর্ণার পরিদর্শন করেছেন নোবিপ্রবি ভিসি |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা, শ্রেণিকক্ষ ও ল্যাবরুম পরিদর্শন করেছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) তিনি এ পরিদর্শন করেন।

এ সময় ভিসি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন তৃতীয় অ্যাকাডেমিক ভবনে অবস্থিত বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ, ল্যাব, সেমিনার রুম ও অ্যাকাডেমিক কার্যক্রমের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভিসি অ্যাকাডেমিক ভবনের নির্মাণাধীন বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও দ্রুত এর নির্মাণকাজ শুরু হবে বলে জানান।

এছাড়াও অ্যাকাডেমিক ভবন-৩ সংলগ্ন টিনশেডে প্রয়োজনীয় সংস্কারের নির্দেশনা দেন তিনি। পরে ভিসি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে অবস্থিত বাংলাদেশ : ইতিহাস ও ঐতিহ্য কর্ণার পরিদর্শন করেন ও কর্ণারটিকে আরো সমৃদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন ও নোবিপ্রবির উন্নয়নে আরো কী ধরণের উদ্যোগ নেয়া যায় সে সম্পর্কে আলোকপাত করেন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।