দেশের অন্যতম প্রসিদ্ধ কওমি মাদরাসা ‘জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ’র ৭০তম দস্তারবন্দি মহাসম্মেলন আগামী ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত তারিখ অনিবার্য কারণে স্থগিত হওয়ায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
মহাসম্মেলনে জামিয়ার প্রতিষ্ঠালগ্ন থেকে গত ৭০ বছরে (১৯৫৬-২০২৬) শিক্ষা সমাপ্তকারী হাফেজ, কারী, আলেম ও মুফতিদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও দস্তার (পাগড়ি) প্রদান করা হবে।
এ ছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত ও বরেণ্য উলামায়ে কিরামের উপস্থিতিতে বিভিন্ন দ্বীনি, শিক্ষা ও সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এজন্য জামিয়ার আবনা ও ফুযালায়ে কিরামকে আগামী ১০ অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটে- www.abnaefaridabad.com নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।



