জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১২১০৯ কোডের (নতুন সিলেবাস) পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।
তবে, এই একটি ছাড়া অনার্স প্রথম বর্ষের অন্যান্য সব বিষয়ের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। বাসস



