ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে বাকৃবির ৩ ছাত্রনেতা

নতুন কমিটিতে কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো: ফখরুল ইসলাম। কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হয়েছেন আবু নাছির মো: ত্বোহা। এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মঈন।

মো: লিখন ইসলাম, বাকৃবি
নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন ছাত্রনেতা দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার বাকৃবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে ৩০ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েটের পাশাপাশি কেন্দ্রীয় কার্যকরী পরিষদে আরো ১৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন কমিটিতে কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো: ফখরুল ইসলাম। কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হয়েছেন আবু নাছির মো: ত্বোহা।

এছাড়া কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মঈন।

মো: ফখরুল ইসলাম ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বাকৃবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের জুলাই থেকে কেন্দ্রীয় গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আবু নাছির মো: ত্বোহা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বাকৃবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। একইসাথে তিনি ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

২০২৬ সালের ষাণ্মাসিক হালনাগাদকৃত কেন্দ্রীয় কার্যকরী পরিষদে নতুন ১৩ সদস্যের মধ্যে আব্দুল্লাহ আল মঈনও রয়েছেন।

এর আগে, তিনি ২০২৬ সালের জুলাইয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।