রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম
রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার নতুন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা-এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৩১ আগস্ট ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনটি মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১(১) ধারা অনুযায়ী জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগের মধ্য দিয়ে এসব জটিলতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্প্রতি এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্যরা এ নিয়োগের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. দিপু সিদ্দিকী নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, তার দক্ষ, অভিজ্ঞ ও গতিশীল নেতৃত্বে রয়েল ইউনিভার্সিটি নতুন গতি পাবে এবং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণে আরো সক্ষম হবে।

প্রফেসর ড. দিপু সিদ্দিকী আরো আশা প্রকাশ করেন, নবনিযুক্ত ভিসির সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত গতিশীল হবে এবং শিগগিরই শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত সমাবর্তন আয়োজনের পথ সুগম হবে।