প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল : লোগো ও থিম সং পাঠানোর আহ্বান মাউশির

‘আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস এবং থিম সং তৈরি করে নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। এক্ষেত্রে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।’

নয়া দিগন্ত অনলাইন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) |সংগৃহীত

আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে লোগো, রিলস ও থিম সং তৈরির জন্য দেশব্যাপী প্রতিযোগিতা আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। অধিদফতরের আওতাধীন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাউশির এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আগ্রহী শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে লোগো, রিলস এবং থিম সং তৈরি করে নির্ধারিত ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে। এক্ষেত্রে বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে।

আদেশে বেশ কিছু নির্দেশনা দিয়ে বলা হয়– এক. লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা আইপিইজি ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে। তবে এর মূল এআই ফাইলটি প্রতিযোগীদের নিজস্ব সংরক্ষণে রাখতে হবে। দুই. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ফুটবল খেলা সম্পর্কিত রিলস তৈরি করে সেটির লিঙ্ক উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে। তিন. থিম সং তৈরি করে সেটি ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে ই-মেইলে পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, উল্লিখিত তথ্যগুলো ই-মেইলে পাঠানোর সময় প্রতিযোগীকে অবশ্যই একটি সচল মোবাইল নম্বরসহ তার যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে। বাসস