নবনিযুক্ত ভিসির সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি’র নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নেতৃবৃন্দ।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
নবনিযুক্ত ভিসির সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
নবনিযুক্ত ভিসির সাথে শাবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো: খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার ( ৯ জুন) বিকেল ৩টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দফতর সম্পাদক মো: মোফাজ্জল হক, কার্যকরী সদস্য মো: ইকবাল হোসাইন, মাঈন উদ্দিন, নাদির আহমেদসহ অন্য সদস্যবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিচালনার জন্য প্রেসক্লাবের কাছে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ চান ভাইস চ্যান্সেলর।

এসময় ভাইস চ্যান্সেলর বলেন, ‘শাবি প্রেসক্লাব বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।’

তিনি আরো বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের পর থেকেই প্রেসক্লাবের সকল সাংবাদিক আমাকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। এখন নতুন দায়িত্ব পাওয়ায় আমি আশা করি তাদের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সব অংশীজনদেরকেই আমি পাশে চাই।’

এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে এবং একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস ও পরামর্শ দেন।

প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে শাবি প্রেসক্লাব তিন দশক ধরে বস্তুনিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের জন্য নতুন প্রশাসনকেও সহযোগিতা করে যাবে।’

মতবিনিময় শেষে নতুন ভাইস চ্যান্সেলরকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।