এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

এর আগে গত ২০ জুলাই এ ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

নয়া দিগন্ত অনলাইন
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানা গেছে
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানা গেছে |নয়া দিগন্ত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: আবদুল খালেক গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে গত ২০ জুলাই এ ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।

গত ৮ জুন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০ জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয়া হয়েছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।