কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় শাবিপ্রবিতে দোয়া

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হোসাইন ইকবাল, শাবিপ্রবি

Location :

Sylhet
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় শাবিপ্রবিতে দোয়া
কাতারের সাবেক আমিরের রুহের মাগফেরাত কামনায় শাবিপ্রবিতে দোয়া |নয়া দিগন্ত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির অংশ হিসেবে জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে কাতারের সাবেক আমিরের ইন্তেকালে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।