রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-কুক বৈঠক

বার্তায় আরো বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ক পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।

নয়া দিগন্ত অনলাইন
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক
রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক |সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে আজ রোববার সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠকে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর অগ্রাধিকারমূলক বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গা ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বৈঠকে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো জানতে চান সারাহ কুক।

বৈঠকে রোহিঙ্গা সঙ্কটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।

বার্তায় আরো বলা হয়, আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন বিষয়ক পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে।

বহুপাক্ষিক বিষয়ের পাশাপাশি মানবিক ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের প্রতিফলন ঘটেছে এ বৈঠকে। সূত্র : বাসস