আইজিপির সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বিশ্বকাপ নিয়েও আলোচনা

এ ছাড়া, তিনি বাংলাদেশের জনগণের ফুলবলপ্রীতিকে বিশ্বে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক
সাক্ষাৎকালে দুই দেশের দুই প্রতিনিধি
সাক্ষাৎকালে দুই দেশের দুই প্রতিনিধি |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতকালে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সাথে নিরাপত্তা সহায়তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বিশ্বকাপে বাংলাদেশের জনসাধারণের আর্জেন্টিনার প্রতি আগ্রহকে সম্মান জানিয়ে বিষয়টি বিশ্বব্যাপী প্রচারের আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের পুলিশের মধ্যে সমন্বয় জোরদারসহ নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া, তিনি বাংলাদেশের জনগণের ফুলবলপ্রীতিকে বিশ্বে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে রাষ্ট্রদূতের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।