ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৩৯

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর থানা ৪৩ জন, শাহ আলী থানা ১৪ জন, পল্লবী থানা ২৩ জন, কাফরুল থানা ২০ জন, দারুস সালাম থানা ১৬ জন, রুপনগর থানা ১৫ জন ও ভাষানটেক থানা আটজনকে গ্রেফতার করে।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৩৯ জন
মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৩৯ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর থানা ৪৩ জন, শাহ আলী থানা ১৪ জন, পল্লবী থানা ২৩ জন, কাফরুল থানা ২০ জন, দারুস সালাম থানা ১৬ জন, রুপনগর থানা ১৫ জন ও ভাষানটেক থানা আটজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো করা হয়েছে।