রাজধানীর শেরে বাংলা নগর ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শেরে বাংলা নগর থানা পুলিশ বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: হাকিম বাবু (৩২), মো: আলাউদ্দিন (৩০), মোহাম্মদ আলী (২১), আহবাব নাদিদ জেনান (১৯), মো: রায়হান (১৯), মো: জাহিদ (১৮) ও মো: মামুন (২০)।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: মারুফ হোসেন রমজান (৩৯), মোছাম্মত পারুল বেগম (৩৫), মো: সাইফুল ইসলাম (২৫), বিষু ওরফে শাহ আলম (৪৫), মো: রফিকুল ইসলাম (২৬), রাসেল (২৩), মো: ইয়াকুব খান (২৩), রাফি (২০), সুমাইয়া আক্তার (১৯), আরিফিন ইসলাম রনি (২৩), মো: সবুজ (২৬), মো: শফি (৩৮), নুর মোহাম্মদ (২৬), শ্রী রাম প্রসাদ দাস (৪০), নুরুন্নবী (২৫), মো: হালিম (৪৫) ও মো: হৃদয় (৪০)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



