ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে খিলগাঁও থানায় ১৬ জন, মুগদা থানায় ১৬ জন, পল্টন থানায় ১১ জন, সবুজবাগ থানায় আটজন, মতিঝিল থানায় পাঁচজন, শাহজাহানপুর থানায় চারজন এবং রামপুরা থানায় তিনজন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, বুধবার মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারদের মধ্যে খিলগাঁও থানায় ১৬ জন, মুগদা থানায় ১৬ জন, পল্টন থানায় ১১ জন, সবুজবাগ থানায় আটজন, মতিঝিল থানায় পাঁচজন, শাহজাহানপুর থানায় চারজন এবং রামপুরা থানায় তিনজন রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র : বাসস