ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৪৭

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন ও ভাষানটেক থানায় চারজন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৪৭ জন
মিরপুর বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৪৭ জন |সংগৃহীত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর মডেল থানায় ৫১ জন, শাহআলী থানায় ২৫ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১০ জন, দারুস সালাম থানায় ১৪ জন, রূপনগর থানায় ১২ জন ও ভাষানটেক থানায় চারজন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাসস