তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬১

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় পাঁচজন, শেরেবাংলা নগর থানায় পাঁচজন, মোহাম্মদপুর থানায় ৩৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন, আদাবর থানায় নয়জন ও হাতিরঝিল থানায় চারজন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬১
বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬১ |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৩ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: জাহিদ (২৩), মো: শুভ (২৩), মো: নাঈম (১৮), মো: হযরত আলী (১৯), মো: তাইজুল ইসলাম তুহিন (২২), রাসেল (৩২), মো: আমির হোসেন (২৩), মো: মুন্না (৩২), মো: রুবেল খা (৪০), মো: আরজু (৩৭), মো: শিহাব (২০), মো: পাভেল (২২), মোমিনুল আমিন (৪১), আব্দুস সাত্তার, মো: তামীম (২০), মো: রাকিব (১৮), মো: মাহবুব (২০), মো: রাহুল (১৯), মো: মনির হোসেন, মো: রায়হান (১৯), সোহেল ওরফে মামুন (৩০), মো: জাহাঙ্গীর আলম (২৮), মো: মিজানুর রহমান (২৮), মো: মাসুদ রানা (৩০), আবু সাঈদ (২৮), আবু বক্কর সিদ্দিক (৪৫), রফিকুল ইসলাম (২০), মো: তুষার আহমেদ রনি (৪০), মো: আকাশ (২১), মো: নাহিদ (১৯), মো: ইরফান (২১), মো: শাকিল (২০), মো: হান্নান (২৫), মো: সুজন (২০), তানভীর ইসলাম রাতুল (২০), আইনের সহিত সংঘাতে জড়িত শিশু, মো: আকাশ (২১), মো: রাব্বি (১৮), মো: কোরবান, রাজু ওরফে মো: এরশাদ (২০), মো: মেহেদী কাউসার (৩৩), মো: আরিফ (৪৫), মো: সাইদুল ইসলাম বাবু (২৩), মো: রাজ (২০), মো: বিজয় (২৫), মো: হারুনঅর রশিদ গোলাপ (২৫), মো: মেহফিল উদ্দিন (১৯), মো: মাহবুব (২০), মো: মহসিন (৩৫), সোহেল (৩৫), বিশ্বজিৎ কুমার (২৪), ইমরান হোসেন (২৪), মো: ইয়াছিন কাজী (২০), মো: রাঝি (১৮), মো: নয়ন (১৮), মো: আমিনুল (২৮), মো: রবিউল ইসলাম (২২), মো: আলিম (২২), তানভীর আহম্মেদ (১৮), মো: নুর আলামিন (৩০) ও মো: তারিকুল ইসলাম (৩০)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় পাঁচজন, শেরেবাংলা নগর থানায় পাঁচজন, মোহাম্মদপুর থানায় ৩৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন, আদাবর থানায় নয়জন ও হাতিরঝিল থানায় চারজন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস