রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪১৬

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ |সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, পুলিশের রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৪৯ জন, মিরপুর বিভাগে ১২৫ জন, গুলশান বিভাগে ৪০ জন এবং উত্তরা বিভাগে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযানকালে ১৭ রাউন্ড শর্টগানের গুলি, তিন রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩ পিস ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া, নয়টি মোবাইল ফোন এবং ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।