পল্টন ও হাজারীবাগ থানার অভিযানে গ্রেফতার ৪২

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নয়া দিগন্ত অনলাইন
পল্টন ও হাজারীবাগ থানার অভিযানে গ্রেফতার ৪২ জন
পল্টন ও হাজারীবাগ থানার অভিযানে গ্রেফতার ৪২ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর পল্টন ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় পল্টন থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে ২৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: সেলিম (৩০), মো: দেলোয়ার (২০), মো: রনি (১৮), মো: স্বপন (২৯), বিপ্লব (২২), মো: শাকিল (২২), মো: ভুট্টু (৬০), কামাল (৫৫), মো: রাবি (১৯), মো: রাব্বি (১৮), মো: সুমন (৩২), মো: রুমান (২২), মো: জাহাঙ্গীর আলম (৩২), মো: শাহিন মিয়া (৪৮), মো: ফয়সাল (৩১), মো: রবিউল ইসলাম ওরফে শহিদুল ইসলাম বাবু (৪৬), মো: শাহ আলম (৪২), মো: শামীম ওরফে আকাশ (৩৫), মোসাম্মত নাসিমা (৫০), মোসাম্মত শিলা (৪৩), মোসাম্মত সুমি (৩৮), মোসাম্মত সাথী আক্তার (২০), মো: নয়ন মিয়া ওরফে সুজন মিয়া (২১) ও মো: মোস্তফা খান (১৯)।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা পুলিশ বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন জুম্মান (২৪), মঞ্জুর হোসেন (২২), মো: আকাশ (২৫), মো: আলমগীর (২৫), মো: আরিফ (২৪), শাহীন (২২), মো: শাওন খান (২৬), কাদির ভক্তি (২৬), মো: রাকিব প্রামানিক (২৮), মো: রুবেল (২৮), মো: মেহেরুল ইসলাম খান (২২), মো: আরমান (১৯), মো: জামান (৫০), মো: সাইফুল ইসলাম (২১), মো: রাজু আহমেদ (২৮), মো: আব্দুল মতিন (৪০), মো: মনির হোসেন (২৩) ও সুমন শেখ (৩৪)।

বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। বাসস