মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

মিরপুরের শাহ আলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত মেহেদী হাসান (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক
মিরপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন
মিরপুরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন |প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে মেহেদী হাসানের মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসানে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এলাকার মোহাম্মদ আলমের ছেলে। তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।