রাজধানীতে নারীর খণ্ডিত লাশ উদ্ধার

একটি ব্যাগের ভেতর থেকে মাথা, দুই হাত ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

রাজধানীর আদাবর এলাকায় এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি ব্যাগের ভেতর থেকে মাথা, দুই হাত ও শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকা থেকে খণ্ডিত লাশটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। শনাক্তে জন্য সিআইডির টিমকে খবর দেয়া হয়েছে। পাশাপাশি, আমরা লাশের বাকি অংশ উদ্ধারে কাজ করছি। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।