যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬

গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেছে।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৬ |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: মোস্তাফিজুর রহমান (৪৫), মো: সাগর দেওয়ান (১৯), মো: গোলাম রাব্বি (২২), মো: মনির হোসেন (৩৫), মো: লিটন (৩৮), মো: জাবেদ হোসেন (২৬), রুনু আক্তার ওরফে রুনা আক্তার ওরফে সোহানা (৩৫), শারমিন আক্তার (১৯), মো: রমজান হোসেন (৩৭), মো: কাজী এনামুল হক সুমন (৪০), মিতু (২৩), মো: মোবারক মোল্লা (৪৬), মো: শাওন (৩০), মো: রাসেদুল ইসলাম (৩০), মো: আকাশ সরকার (২৯), মো: নাঈম (২১), মো: ফয়সাল (৩০), মো: ছাইফুল ইসলাম (২৬), মো: মাহমুদ হাসান (২৮), মো: কালাম (৪৮), মো: রফিক (৫৩), সালাউদ্দিন (৫০), মো: শামীম (৫০), মো: সুজন তালুকদার (২৮), মো: উসমান (২৯) ও মো: আবু বকর সিদ্দিক (৪০)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস