রাজধানীর পল্টনে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
এর আগে, রাজধানীর পল্টনের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মোহাম্মদ মুরাদ হোসেন পাটোয়ারী (৫৪), মোহাম্মদ শুকুর (৩৮), মো: আব্দুল আহাদ (২৩), মো: রুবেল ওরফে শুকুর আলী (৩৫), মো: সজীব প্রকাশ সবুজ (২৭), মো: নূর ইসলাম ওরফে নয়ন ইসলাম (২৭), মো: আলাল (৫০), মো: সাগর (২০), মো: রাসেল (২৩), মোহাম্মদ রাসেল (৩১), জয় দাস (২২), মো: জাকারিয়া হোসেন (২৬), মো: জুয়েল (৪০), অমিত হাসান রানা (২২), আনোয়ার হোসেন (২৬) এবং শামসুদ্দিন (৫২)।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



