রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: ফারহান হাবিব (৩৩), মো: শুভ (২২), আব্দুল আলীম (৩৯), মো: আনিসুজ্জামান (৪৮), মো: রাব্বি (২০), মো: রবিউল গাজী (২৩), মেহেদী হাসান ওরফে সাগর আহম্মেদ (৩০), মেহেদী হাসান (২৬), মো: সুজন মিয়া (৪০), মো: রাজু (৩৪), রবিন (৩০), রিয়েল খান (৩৮), মো: আরিফুল ইসলাম (২৩), মেহেদী হাসান (২১), নুরন্নবী (৩৩) ও আপন (২০)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস



