রাজধানীর মোহাম্মদপুর ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, মঙ্গলবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানায় গ্রেফতাররা হলেন মো: সাব্বির হোসেন (২৭), মোহাম্মদ জাহিদ কাদেরি ওরফে মোল্লা জাহিদ (৩৫), মো: রমজান (২৪), মোহাম্মদ রিয়াদ হোসেন ওরফে রজব আলী (২১), ইব্রাহিম সরকার ওরফে রাব্বি (৩০), হালিম চৌধুরী ওরফে বাবু চৌধুরী (৩২), মো: আল আমিন সাগর ইয়াছিন কবির অয়ন (২৫), মো: নাজমুল (২৩), মো: ইকবাল হোসেন (৪৮), মো: সজল গাজী (৩২), গিয়াস উদ্দিন রানা (৪৭), মো: শামীম (২৫), মো: মিজান (৩১), মো: আনোয়ার (২৮), মো: শুভ খাঁন (২২), মো: মাহাবুব ওরফে মাহবুব (৩৮), মো: সাইদ (৩০), মো: সুজন (১৮), মো: হেলাল উদ্দিন (২৪), মো: নাইম (২৫), মো: মাসুদ মিয়া (২৬), মো: রানা (২৪), মো: সুজন (২৬), ওয়াজিদ কাউসার (৩০), জাহিদ (৩৫), মো: জনি মুরগি জনি (২৮), মো: হিমেল (২৬), আশিক (২৫), মো: মোশারফ হুমায়ুন (৩১), মো: মাসুম (৪৩), মো: খাইরুল ইসলাম (২২), তানভীর (২১), মো: জনি (৩৬), মো: রমজান (২৩), মো: ইমন (২৫), মো: জুনায়েদ ইমরান (২৪), মো: আকবর (৪৮) এবং মো: বাদশা (৬০)।
অন্যদিকে, তুরাগ থানা পুলিশ একই দিন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে।
তুরাগ থানায় গ্রেফতাররা হলেন হলেন নুর মোহাম্মদ (৪৪), মো: শাহিন (২১), মো: আব্দুর রহমান (২০) ও মো: ইমন শিকদার (২২)।
পুলিশ জানায়, এদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



