ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের সাত থানায় অভিযান চালিয়ে ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা ১০ জন, পল্টন থানা ১২ জন, সবুজবাগ থানা সাতজন, খিলগাঁও থানা ১৫ জন, রামপুরা থানা ১২ জন, শাহজাহানপুর থানা আটজন এবং মুগদা থানা আটজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।



