রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ৩৩ জন, তেজগাঁও থানা পুলিশ ২২ জন, আদাবর থানা পুলিশ ২২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ১০ জন, শেরেবাংলা নগর থানা পুলিশ আটজন এবং হাতিরঝিল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: ইউসুফ মিয়া (৫৪), মো: আবুল হোসেন (৩৪), মো: মামুন (৩৪), রফিকুল ইসলাম (২৯), মো: নয়ন শেখ (২২), মো: ছাইদুল হোসেন (২১), মো: লাভলু মিয়া (৪০), মো: সম্রাট (২২), মো: রুবেল (৩৫), আব্দুর রহমান রানা (৪২), মো: আব্দুর রহমান (৩৩), মো: আরমান (২০), মো: সোহাগ (৩০), মো: তাজুল ইসলাম (৪০), মো: রুবেল (৩০), মো: আবুল কালাম আজাদ (৩৬), মো: আনিচুর রহমান (২৬), মো: কবির আহমদ (৩৮), মো: আরমান (২৮), মো: লিটন বেপারী (৬১), মো: নূর হোসেন রিফাত (২৯), মো: ওসমান (২৯), মো: আনোয়ার হোসেন (১৯), মো: রবিউল ইসলাম (২০), মো: আলম (১৮), কাজী মহসীন (২৫), মো: বিল্লাল (৩৬), মো: সবুজ (২১), মো: রায়হান মিয়া (২১), মো: বায়োজিদ মিয়া (১৯), মো: পলাশ (২৬), মোহাম্মদউল্লাহ (৩০), মো: সবুজ (২৫), সবুজ (২৭), সাগর সরকার (২৫), রাহাতুল ইসলাম (২১), মো: আরমান (১৮), মো: মনির হোসেন (৩৫), মো: আসাদুজ্জামান (৩২), মো: বিজয় (১৮), মো: সুমন (৩০), মো: ইমন হোসেন (২৪), মো: রিয়াজ (২৬), মো: শহিদুল ইসলাম ফাহান (২৪), মো: মুন্না (২৪), মো: হাসান (২৪), তানভীর আহম্মেদ (২৬), মো: রাকিব (২৮), মো: রানা শেখ (৩০), মো: গোলাম রাবির (২১), সাব্বির হোসেন (২৮), মো: স্বপন মৃধা (২২), মো: সানি (৩০), মো: স্বপন তালুকদার (৩০), মো: ফয়সাল টাপু ফয়সাল (৩৫), মো: মোবারক আলী (৩০), মো: রাশেদ শিকদার (২২), আকরাম হোসেন ইমন (২২), বেলাল (২৬), মোজাম্মেল (২২), মো: রাতুল (২০), বাধন মজুমদার আবির (২৮), শেখ ইমন (২৬), রুবেল (৩০), মো: আলমাস (৩৭), নাজমা (৫০), মো: ইব্রাহিম বেপারী (৩০), বিপ্লব মিয়া (২৮), মো: মিনহাজ (২৫), মো: সুজন (৪২), মো: বিল্লাল (৪০), মো: রাতুল (১৯), মুহাম্মদ মোসাব্বির রহমান মেহেদী (২৪), আলমাস (১৮), মো: আরিফ হোসেন (৪১), মো: নাজমুল হক (৪৭), মো: নাহিদ হাসান (২৬), মো: ইয়াছিন আরাফাত (২২), মো: সিয়াম (১৯), মো: রাব্বী হোসেন (২৬), মো: সবুজ (২০), মো: সজিব (১৯), মো: জীবন ওরফে নাঈম (২০), আসলাম (২২), মো: আলিফ (২১), মোছা. জরিনা বেগম (৫১), শাহারিয়া (২২), মো: রাসেল (২৩), মো: ইয়াসিন (২১), মো: আল আমিন (২২), সুমন (৩০), মো: সুমন (৩৫), মো: রিয়াজ (২০), মো: রাজিব (৩০), মো: ইয়াছিন (২৮), আল শাহরিয়ার আলম প্রান্ত (২৭), মো: আক্তার হোসেন (৪২) ও মো: আনোয়ার (২৪)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস



