ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৭৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

গ্রেফতারদের মধ্যে মতিঝিল থানা ১১, পল্টন থানা ২১, সবুজবাগ থানা পাঁচজন, খিলগাঁও থানা সাতজন, রামপুরা থানা নয়জন, শাহজাহানপুর থানা ১০ ও মুগদা থানা ১১ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।