রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ।
শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, বৃহস্পতিবার দিনব্যাপী পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ১২ জনের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো: শাকিল (২৩), মো: বাপ্পি (২৭), মো: আজিজুল শেখ আইদুল (৪০), মো: দিদার মিয়া (৩৯), মো: শরীফ (২৯), মো: তামিম মিয়া (২২), নূর মোহাম্মদ হাসান ওরফে মো: হাসান মিয়া (৩২), মো: সাদ্দাম হোসেন (৩০), মো: আবুল কাশেম (৫২), মো: রিফাত হোসেন মিমু (২৯), মো: সুমন (২৪) এবং সোহাগ আহম্মেদ।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।



