রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানার ৩৬ জন, শাহআলী থানার ২১ জন, পল্লবী থানার ৩৩ জন, কাফরুল থানার ৪ জন, দারুস সালাম থানার ১৮ জন, রূপনগর থানার ১১ জন এবং ভাষানটেক থানার ৭ জন।
গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।



