ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৩

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় পাঁচজন, শেরেবাংলা নগর থানায় সাতজন, মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন ও হাতিরঝিল থানায় ১৩ জন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৩ জন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৬৩ জন |সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদেরকে আজ গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় পাঁচজন, শেরেবাংলা নগর থানায় সাতজন, মোহাম্মদপুর থানায় ১২ জন, আদাবর থানায় ২১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পাঁচজন ও হাতিরঝিল থানায় ১৩ জন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। বাসস