রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ২৩৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫২৮টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৪০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৩৭টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৭৩টি গাড়ি ডাম্পিং ও ২২৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস



