ডিএমপি মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৬৭

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর থানায় ৪২ জন, শাহ আলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৫২ জন, কাফরুল থানায় ১৪ জন, দারুস সালাম থানায় ১৫ জন, রূপনগর থানায় ১৬ জন ও ভাষানটেক থানায় সাতজন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৬৭ জন
মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১৬৭ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অভিযানে ১৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর থানায় ৪২ জন, শাহ আলী থানায় ২১ জন, পল্লবী থানায় ৫২ জন, কাফরুল থানায় ১৪ জন, দারুস সালাম থানায় ১৫ জন, রূপনগর থানায় ১৬ জন ও ভাষানটেক থানায় সাতজন রয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়। বাসস