ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৮

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাতজন, হাতিরঝিল থানা পুলিশ সাতজন, শেরেবাংলা নগর থানা পুলিশ ছয়জন, তেজগাঁও থানা পুলিশ পাঁচজন এবং আদাবর থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।’

নয়া দিগন্ত অনলাইন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৮ জন
তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৫৮ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অত্র বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাতজন, হাতিরঝিল থানা পুলিশ সাতজন, শেরেবাংলা নগর থানা পুলিশ ছয়জন, তেজগাঁও থানা পুলিশ পাঁচজন এবং আদাবর থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন নয়ন (১৮), মোসা: শাহিনুর বেগম (২০), মো: জুনায়েদ হোসেন ওরফে জুনাইদ (১৯), জেসমিন (২২), মো: শাহনেওয়াজ, জালাল উদ্দিন হিরা (৩২), মো: আসিফ তারেক (৩৪), মো: কোরবান (৩১), মো: বেলাল হোসেন (১৮), মনিরুল ইসলাম (৪০), মো: রবিন (২০), মো: সাইদুর রহমান সাঈদ (৩৭), মো: রুবেল হোসেন ভাতিজা রুবেল (৩৫), মো: শাওন (৪০), মো: শরীফ হাওলাদার (৩০), মো: আফ্রিদি (২৭), মো: হোসেন (২৬), মো: জামাল, মো: হোসেন ভূঁইয়া (২১), মো: হোসেন, মো: জাকির হোসেন (৩২), মো: জয়নাল আবেদীন (৩২), মো: তানভীর হোসেন মাউরা রাকিব (২৬), মো: সাদ্দাম হোসেন (৪৭), মো: নয়ন (২০), মো: স্বপন সরদার (৩৮), মো: রাসেল (২৮), মো: মেহেদী হাসান (২৫), মো: ইমরুল হাসান (৩৯), মো: রাশেদ ইসলাম (১৯), মো: রাকিব (১৮), মো: সাগর হৃদয় (১৯), মো: জনী (২১), নূর ইসলাম (২০), মো: আল আমিন (২০), মো: সাগর (১৯), মো: পলাশ (২২), গোলাম রাব্বি (২৪), শাহরিয়ার সরদার (২২), মোস্তাফিজুর রহমান (২০), আব্দুল মোমেন (৩০), মো: জাকারিয়া (২৫), মো: মিরাজ (২২), সানিমুল হাসান শাওন (১৯), মো: আশরাফুল ইসলাম (৩০), জাহাঙ্গীর (২২), কামরুল (৩৭), জুম্মন (৩৫), মো: আমির হোসেন (৪০), মো: ইলিয়াস মিয়া (৫২), মোসা: বিলকিস (৪০), মো: রাকিব হোসেন (২৪), মো: আনোয়ার (৪০), মো: মাসুম (৩৫), মো: খাইরুল (৫২), মো: মেহেদী হাসান (২৫), মো: আব্দুল হাকিম (২৮) ও মোয়াজ্জেম হোসেন মারুফ (৩৩)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস