রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মুগদা থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করে।
শুক্রবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: কামরুল হাসান (৬৫), মাহবুব (১৯), আরিফ (১৯), লিটন আলী (২৮), মো: সোহাগ হোসেন (২৩), মো: হালিম (৪২), মো: ইব্রাহীম (২৪), মো: জোবায়ের আহম্মেদ অপু (২৭), আব্দুর রহিম (২৬), মো: ইমরান (২৪), মো: মানিক (২০) ও মো: সোহেল (২৫)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বাসস



