রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাত কেজি গাঁজাসহ মো: মিন্টু (২৯) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এসব তথ্য জানায়।
সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রমনা থানা এলাকায় তাদের একটি অভিযানিক দল এ সফল অভিযান চালায়। অভিযানকালে মাদককারবারি মিন্টুকে গ্রেফতারের পাশাপাশি তার হেফাজত থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



