২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে ৪৮২ গ্রেফতার, ৪৮ মামলা

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪, লালবাগ বিভাগে ২৪, ওয়ারী বিভাগে ৬৪, মতিঝিল বিভাগে ৮৭, তেজগাঁও বিভাগে ৬৭, মিরপুর বিভাগে ১১৪, গুলশান বিভাগে ৩৩, উত্তরা বিভাগে ৫০, গোয়েন্দা বিভাগে ৮ এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৪৮টি মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

এর আগে, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৪, লালবাগ বিভাগে ২৪, ওয়ারী বিভাগে ৬৪, মতিঝিল বিভাগে ৮৭, তেজগাঁও বিভাগে ৬৭, মিরপুর বিভাগে ১১৪, গুলশান বিভাগে ৩৩, উত্তরা বিভাগে ৫০, গোয়েন্দা বিভাগে ৮ এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, একটি চাকু, একটি সিএনজি, ১৫৭টি সিম, তিনটি মোটরসাইকেল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা ও একটি কাটার উদ্ধার করা হয়।

এছাড়া ৭ হাজার ৬৯৯ পিস ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন (অ্যাম্পল) এবং ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।