আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে কোপ খেলেন ওসি-এসআই

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে আমরা যাচ্ছি। ওসি ও এসআইকে ছিনতাইকারীরা কুপিয়ে জখম করেছে।

নিজস্ব প্রতিবেদক
এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন এবং চারজনকে আটক করা হয়
এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন এবং চারজনকে আটক করা হয় |ছবি : নয়া দিগন্ত

রাজধানীর আদাবরে বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা লুটের ঘটনায় আসামি ধরতে গিয়ে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও এসআই। এ ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হন এবং চারজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় পুলিশ অভিযান চালালে তাদের ওপর হামলার এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের এডিসি ফজলুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে আমরা যাচ্ছি। ওসি ও এসআইকে ছিনতাইকারীরা কুপিয়ে জখম করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।