ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপির ২২৪০ মামলা

অভিযানকালে মোট ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি রেকার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই হাজার ২৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

নগরীর বিভিন্ন এলাকায় বুধবার অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

ট্রাফিক-রমনা বিভাগে ১৩০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩৬টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬৫টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯১টি মামলা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৩৭টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১৩টি, ট্রাফিক-গুলশান বিভাগে ২৮১টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৯২টি গাড়ি রেকার করা হয়েছে। বাসস