মতিঝিল বিভাগে অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪২

ডিএমপি সূত্রে জানা গেছে, এদের মধ্যে মতিঝিল থানা পুলিশ তিনজন, পল্টন মডেল থানা নয়জন, সবুজবাগ থানা তিনজন, খিলগাঁও থানা ১২ জন, রামপুরা থানা তিনজন, শাহজাহানপুর থানা তিনজন এবং মুগদা থানা নয়জনকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

মতিঝিল বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, এদের মধ্যে মতিঝিল থানা পুলিশ তিনজন, পল্টন মডেল থানা নয়জন, সবুজবাগ থানা তিনজন, খিলগাঁও থানা ১২ জন, রামপুরা থানা তিনজন, শাহজাহানপুর থানা তিনজন এবং মুগদা থানা নয়জনকে গ্রেফতার করেছে। সব মিলিয়ে মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।